1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছে ইসি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৩৮৭ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মনোনয়নপত্র বিক্রির সময় দলেন নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রকৃত ঘটনার বিবরণ চেয়ে পুলিশের আইজিপিকে বৃহস্পতিবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একইভাবে সংঘর্ষের সাথে যারা জড়িত নয় এমন ‘নিরাপরাধীদের’ হয়রানি না করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ধারণকৃত ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণাদিসহ সংগ্রহ করে নির্বাচন কমিশনকে একটি প্রতিবেদন দেয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।তবে ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কাউকে হয়রানি না করতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় নিরপরাধী ব্যক্তিকে মামলায় জড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট না করতেও বলা হয়েছে।

চিঠির নির্দেশনায় বলা হয়েছে, মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১৪ নভেম্বর বিএনপির পল্টন কার্যালয়ে দলীয় মনোনয়পত্র সংগ্রহ ও জমাদানকালে লোক সমাগমে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তায় যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখার পদক্ষেপ গ্রহণ করে।

নির্দেশনায় আরও বলা হয়, উচ্ছৃঙ্খল লোকজন কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের দুইটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে কর্তব্যরত পুলিশসহ অনেকে আহত হয়।

এ বিষয়ে ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণাদিসহ একটি প্রতিবেদন প্রেরণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয় এমন কোন ব্যক্তিকে যেন অকারণে হয়রানি করা না হয় এবং একই সাথে এ ঘটনার জন্য নিরপরাধী ব্যক্তিকে কোনো মামলায় জড়ানোর কারণে নির্বাচনী পরিবেশ ও সুষ্ঠু আবহ যেন বিঘ্নিত না হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT