1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

নরসিংদীতে কলেজছাত্রীর গায়ে আগুন:এক জন আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ২৩৬ বার পঠিত

সোনাই নিউজ:নরসিংদীর বীরপুরে কলেজছাত্রী ফুলন রানী বর্মণের (২২) গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে শুক্রবার রায়পুর থানা পুলিশ সূত্রে জানা যায়। এ ঘটনায় সজীব নামের একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

রায়পুর থানা পুলিশ জানায়, নরসিংদীতে ফুলন রানী বর্মণের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। শুক্রবার ভোরে রায়পুর উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নরসিংদী থানা পুলিশ জানায়, ফুলন বর্মণ নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যোগেন্দ্র বর্মণের মেয়ে এবং নরসিংদীর উদয়ন কলেজের ছাত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে ফুলন তার মামার সঙ্গে দোকানে কেক আনতে গিয়েছিল। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। কেক নিয়ে বাড়ির আঙিনায় পৌঁছলে অজ্ঞাত দুই দুর্বৃত্ত তার হাত ও মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফুলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT