1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

ধামইরহাটে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

 

সন্তোষ কুমার সাহা, ধামরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. দুলাল হোসেন মন্ডল (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

অভিযুক্ত মোঃ দুলাল হোসেন (৬০) ধামইরহাট উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঙ্গোলিয়া (হিন্দু পাড়া) গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে,গত ১৩ নভেম্বর ২০২১ দুপুরে একই গ্রামের বাসিন্দা বাদী মো. রাজিউল ইসলাম লিটনের শিশু কন্যা রাহাতুন জান্নাত (৪) প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। এসময় ওঁৎ পেতে থাকা ওই বিবাদী শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার সময় শিশুর চিৎকারে অভিযুক্ত মো. দুলাল হোসেন মন্ডল পালিয়ে যান।

 

এ বিষয়ে ওই শিশুর পিতা মো. রাজিউল ইসলাম লিটন বাদী হয়ে গত শনিবার ১৪ নভেম্বর রাতে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে একটি মামলা করেন। যার মামলা নম্বর-১১ তারিখ ১৩ নভেম্বর ২০২১ইং।

 

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন,অভিযোগ পেয়ে শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT