1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ। ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ। কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড। শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারের অভ্যন্তরীণ সড়কে দুর্ভোগ বেড়েই চলেছে। ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা। কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।

ডুমুরিয়ার চাঁদাবাজির অভিযোগে পাঁচ লক্ষ টাকাসহ দুই ইউপি সদস্য গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৩১ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।

 

খুলনার ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ লক্ষ(৫০০০০০) টাকাসহ দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।৯ই আগস্ট সোমবারে রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এঘটনা ঘটে। ১০ আগষ্ট

মঙ্গলবার আসামীদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশ সুত্রে জানা যায় খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে

উপজেলার রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী (৪৭), ইউপি সদস্য আব্দুল হক (৫০) ও, আন্দুলিয়ার জিএম রাসেল (৩২)নামের ৩ ব্যাক্তি র নেতৃত্বে রবিবার রাতে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে টাকা নেয়া চাঁদাবাজির সামিল। এঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি। ডুমুরিয়ার আন্দুলিয়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় দুই ইউপি সদস্যসহ তাদের সাঙ্গপাঙ্গরা।

 

চাঁদাবাজির বিষয়টি জানাজানির একপর্যায়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ওই দুই ইউপি সদস্য সহ তিনজনকে গ্রেফতার করে ডুমুরিয়া থানা পুলিশ। আটককৃত রা হলেন, রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী (৪৭), ইউপি সদস্য আব্দুল হক (৫০) ও, আন্দুলিয়া গ্রামের জিএম রাসেল (৩২)।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, উপজেলা রঘুনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে আত্মীয় পরিচয়ে আসা যাওয়ায় একই এলাকার এক ব্যাক্তিকে আটক করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে সোমবার বিকেলে দুই ইউপি সদস্যসহ তিন জন কে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের স্বীকারোক্তিতে চাঁদাবাজির পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

 

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন নানা ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় থানায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার কৃত টাকা তালিকা মুলে জব্দ করা হয়। মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT