1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ।

কয়রায় আল কোরআন অবমাননার প্রতিবাদে হাফেজ কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল ‌।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
 কয়রায় মহাগ্রন্থ আল কোরআন অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হাফেজ কল্যাণ পরিষদ। 

৮ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা জামায়েতে ইসলামীর অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জামায়াতে ইসলামীর অফিস মােড়ে এক প্রতিবাদ সভায় বক্তরা মহাগ্রন্থ আল কুরআনের অবমাননা ও যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তব্য রাখেন, কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, হাফেজ কল্যাণ পরিষদের সদস্য হাফেজ আব্দুস সালাম (মদিনাবাদী), হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ শাহিন আলম, হাফেজ মুহাঃ মাহমুদুল হাসান, হাফেজ মোহাঃ রোকনুজ্জামান তাশরিফ, হাফেজ মোহাঃ ফরহাদ হোসাইন, হাফেজ মোহাঃ আব্দুল্লাহ আল মামুন আজহারী, হাফেজ মোহাঃ রবিউল ইসলাম (জিহাদী), এস.এম সাব্বির হোসাইন প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ০৮/১০/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT