1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন শ্যামনগরের মীরগাং।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ফুল মিয়া: লাশ পেতে বাবা মায়ের আহাজারি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ১৯৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা গ্রামের ফুল মিয়া ১৫ জুলাই ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন । তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে থামছে না ফুল মিয়ার বাবা মায়ের আহাজারি।

এদিকে নিহত ফুল মিয়ার পরিবারের সদস্যরা জানেন না কিভাবে লাশ দেশে আনতে হবে। এলাকার চেয়ারম্যান মেম্বারের দ্বারে দ্বারে ঘুরছেন তার বাবা। কিন্তু ছেলের লাশ দেশে আনা কোনো ব্যবস্থা করতে পারছেন না তারা। শেষ বারের মত ফুল মিয়ার নিথর দেহ দেখার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় রয়েছেন তার বাবা মা।

ফুল মিয়ার পরিবার সূত্রে জানা যায়, ফুল মিয়ার বাবা শিশু মিয়া একজন দিন মজুর। অভাব অনটনের সংসার তাদের। অভাবের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ধার দেনা করে ছেলেকে ২০১১ সালে ওমান পাঠান তার বাবা। ছেলের পাঠানো টাকায় তাদের সংসার থেকে অভাব প্রায় দূর হতে চলছিল। মোটামুটি ভালই চলছিল তাদের সংসার। কিন্তু গত ১৫ জুলাই ওমানের সড়ক দুর্ঘটনায় ফুল মিয়া মারা যাওয়ার সাথে সাথে তার পরিবারের নেমে আসে দুঃখের ছায়া। বর্তমানে ফুল মিয়ার লাশ ওমানের হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয় ।

নিহত ফুল মিয়ার বাবা শিশু মিয়া জানান, অনেক কষ্ট করে প্রিয় আদরের সন্তানকে ওমানে পাঠিয়ে ছিলাম। আমার ছেলে এভাবে বিদেশে মারা যাবে জানলে তাকে বিদেশে পাঠাতাম না । আমরা এখন শুধু আমার ছেলের লাশ চাই। আমি জানি না কিভাবে ওমান থেকে লাশ আনতে হয়। এই সামর্থ্য আমার নাই। সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলের লাশটা যেন তারা দেশে আনার ব্যবস্থা করে দেন।

এ ব্যাপারে বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ফুল মিয়ার লাশ তাড়াতাড়ি ফেরত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওমান দূতাবাসে আবেদন করব। তাছাড়া আমাদের স্থানীয় সংসদ সদস্য বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী সহযোগিতা কামনা করেছি। আশা করি তাদের সহযোগিতায় ফুল মিয়ার লাশ তার মা বাবা তাড়াতাড়ি ফিরে পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT