1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১।

এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪২৮ বার পঠিত

বার্তাসেবা ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো সিদ্ধান্ত নেয়নি। এ অবস্থায় পরীক্ষার তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। গতকাল শনিবার এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুক পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষাসংক্রান্ত কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে তাঁদের সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য, স্বাস্থ্যঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপযুক্ত পরিবেশ হলে পরীক্ষা নেওয়া হবে ও তারিখ জানিয়ে দেওয়া হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT