1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২২১ বার পঠিত

সাধন রায় ,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট(মেদুয়ারকুটি)এলাকায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে লিমন আহমেদ গংদের বিরুদ্ধে।

 

 

 

 

এ ব্যাপারে গত ১৮ অক্টোবর লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একই এলাকার মৃত বাউরা মামুদ এর ছেলে আব্দুস সোবাহান।

 

 

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, কুলাঘাট মৌজার জেএল নং-১২৪,বিআরএস খতিয়ান নং-১৬৪,বিআরএস দাগ নং-১১৬১ জমির পরিমান ০.৪৮ একর এর মধ্যে ০.১০ একর জমি দখল করার জন্য বিবাদীরা নানা অপচেষ্টা করিলে জমির মালিক আব্দুস সোবাহান গত ২০ মে লালমনিরহাট বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিমিত্তে ১১৫/২০২১ নং মোকদ্দমা আনয়ন করেন।

 

 

 

বিজ্ঞ আদালত দুতর্ফা শুনানী শেষে গত ১২ জুলাই উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

 

 

 

কিন্ত বিবাদী লিমন আহমেদ,লিটন মিয়া উভয় পিতা মৃত নজরুল ইসলাম,লাবনা স্বামী মৃত নজরুল ইসলাম ও জালাল উদ্দিন এবং আজিজার রহমান সকলে একত্রিত হয়ে গত ১৬ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুস সোবাহানের ০.১০ একর জায়গা আইল বেধে বাশ দিয়ে ঘিরে দখল করে।যাহাতে বাদীর ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।

 

 

 

এ ব্যাপারে লিমন আহমেদ সাংবাদিকদের বলেন,১৯৯৬ সালের রেকর্ড আমার বাবার নামে তাই আমরা জমি দখল দিয়েছি।

 

 

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT