1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

আত্রাইয়ে ৫দিন ব্যাপি ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি.

নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে পাঁচদিন ব্যাপি ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯জানুয়ারী) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ আবুল মজিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম, নওগাঁ জেলা উপ-সহকারী নিবন্ধক শ্রী হিরেন্দ্র নাথ, নওগাঁ জেলা পরিদর্শক মোঃ শামীম রেজা প্রমুখ।

বক্তারা বলেন, নারীরা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। নারী আরও বেশি করে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তাদের হাতের তৈরি পণ্যের গুণগত মান বাড়াতে পারবে। এসব পণ্য জনসম্মুখে তুলে ধরতে হবে। এভাবেই নারীরা এগিয়ে যাবে দেশকে সাথে নিয়ে।
৫ দিনের এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির থেকে ২৫ জন নারী অংশগ্রহণ করেন এবং এই নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেন ভবানীপুর গ্রাম উন্নয়ন মহিলা সমবায় সমিতির প্রতিনিধি ও প্রশিক্ষক কামরুন্নাহার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT